Khabar Chai (খাবার চাই) একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে কাছের রেস্টুরেন্ট ও খাবারের দোকান তাদের বাড়তি ভালো খাবার সাশ্রয়ী দামে অফার করে এবং গ্রাহক সেই খাবার বুক করে দোকান থেকে নিজে সংগ্রহ করেন। এই সাইট বা অ্যাপ ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।
Khabar Chai is an online platform where nearby restaurants and food shops offer their surplus good food at affordable prices, and customers book that food and collect it from the shop themselves. By using this site or app, you are deemed to have accepted the terms below.
১আমাদের ভূমিকা
Khabar Chai একটি মার্কেটপ্লেস। খাবার তৈরি, মান, উপাদান ও বিক্রির দায়িত্ব সংশ্লিষ্ট রেস্টুরেন্টের। আমরা অফার প্রদর্শন, বুকিং ও অগ্রিম পেমেন্ট গ্রহণের সুবিধা দিই।
1Our Role
Khabar Chai is a marketplace. The restaurant concerned is responsible for preparing the food and for its quality, ingredients and sale. We provide the facility to view offers, make bookings and pay the advance amount.
২অ্যাকাউন্ট
- বুকিং করতে নাম, মোবাইল নম্বর ও ইমেইলসহ সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে (বা Google দিয়ে লগইন করা যাবে)।
- আপনার পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার। আপনার অ্যাকাউন্ট থেকে করা সব কাজ আপনার বলে গণ্য হবে।
- ভুল তথ্য দিলে, প্ল্যাটফর্মের অপব্যবহার করলে বা অন্যের ক্ষতি করলে আমরা অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ (block) করতে পারি।
2Account
- To make a booking you must create an account with accurate information, including your name, mobile number and email (or you can log in with Google).
- You are responsible for keeping your password secret. Everything done from your account is considered done by you.
- If you provide false information, misuse the platform or harm others, we may block your account temporarily or permanently.
৩অফার, দাম ও প্রাপ্যতা
- অফারের খাবার সীমিত পরিমাণে থাকে। স্টক শেষ হলে বা সংগ্রহের সময় পার হলে অফার আর পাওয়া যাবে না।
- বুকিংয়ের সময় যে দাম, পরিমাণ ও সংগ্রহের সময় দেখানো হয়, সেটিই আপনার অর্ডারে নির্ধারিত থাকে।
- ছবি দেখতে হুবহু এক নাও হতে পারে। খাবারের বিবরণ রেস্টুরেন্ট নিজে দেয়।
3Offers, Prices and Availability
- Offered food is available in limited quantity. Once stock runs out or the collection time has passed, the offer is no longer available.
- The price, quantity and collection time shown at the time of booking are fixed for your order.
- Photos may not look exactly the same. Food descriptions are provided by the restaurant itself.
৪বুকিং ও পেমেন্ট
- বুক করতে চেকআউটে দেখানো অগ্রিম টাকা অনলাইনে (bKash, Nagad, কার্ড ইত্যাদিতে) দিতে হয়। বাকি টাকা খাবার নেওয়ার সময় দোকানে দিতে হয়।
- অগ্রিম পেমেন্ট সফল হলেই অর্ডার নিশ্চিত হয়।
- আমরা আপনার কার্ড নম্বর, PIN, OTP বা পাসওয়ার্ড কখনো চাই না এবং সংরক্ষণ করি না। পেমেন্ট আপনার বেছে নেওয়া পেমেন্ট মাধ্যম (যেমন bKash, Nagad, কার্ড বা পেমেন্ট গেটওয়ে) নিজেই প্রক্রিয়া করে।
4Booking and Payment
- To book, you pay the advance amount shown at checkout online (via bKash, Nagad, card, etc.). The remaining amount is paid at the shop when you collect the food.
- Your order is confirmed only when the advance payment succeeds.
- We never ask for or store your card number, PIN, OTP or password. Payments are processed by the payment method you choose (such as bKash, Nagad, a card or a payment gateway) itself.
৫খাবার সংগ্রহ
- নির্ধারিত সংগ্রহের সময়ের মধ্যে দোকানে আপনার pickup code দেখিয়ে খাবার নিতে হবে।
- খাবার নেওয়ার আগে বাকি মূল্য পরিশোধ করতে হবে।
5Collecting Food
- You must collect the food by showing your pickup code at the shop within the specified collection time.
- You must pay the remaining amount before taking the food.
৬খাবারের নিরাপত্তা ও অ্যালার্জি
এগুলো দোকানের বাড়তি খাবার, তাই দ্রুত খেয়ে ফেলা ভালো। অ্যালার্জি বা বিশেষ খাদ্যাভ্যাস থাকলে বুক করার আগে উপাদান সম্পর্কে দোকানের সঙ্গে নিশ্চিত হয়ে নিন। উপাদান ও অ্যালার্জি-সংক্রান্ত তথ্যের সঠিকতার দায়িত্ব সংশ্লিষ্ট রেস্টুরেন্টের।
6Food Safety and Allergies
This is surplus food from the shop, so it is best eaten quickly. If you have allergies or special dietary needs, confirm the ingredients with the shop before booking. The restaurant concerned is responsible for the accuracy of ingredient and allergy information.
৭রেটিং ও মতামত
পেমেন্ট করা অর্ডারের পর আপনি দোকানকে রেটিং দিতে পারবেন। অশ্লীল, মিথ্যা বা অন্যের ক্ষতিকর মন্তব্য আমরা সরিয়ে দিতে পারি।
7Ratings and Feedback
After a paid order you can rate the shop. We may remove obscene, false or harmful comments.
৮নিষিদ্ধ কাজ
- অন্যের অ্যাকাউন্ট বা পেমেন্ট মাধ্যম ব্যবহার, জালিয়াতি বা ভুয়া অর্ডার করা।
- সাইটের নিরাপত্তা ভাঙার, অটোমেটেড ভাবে তথ্য সংগ্রহের বা সার্ভারে অতিরিক্ত চাপ দেওয়ার চেষ্টা।
- দোকানের কর্মীদের সঙ্গে অসদাচরণ।
8Prohibited Activities
- Using another person's account or payment method, fraud, or placing fake orders.
- Attempting to breach site security, collect data automatically, or put excessive load on the server.
- Misbehaving with shop staff.
৯দায় সীমাবদ্ধতা
আইনে যতটুকু অনুমোদিত, খাবারের মান, উপাদান বা রেস্টুরেন্টের কোনো ভুলের জন্য Khabar Chai সরাসরি দায়ী নয়। তবে আপনার কোনো সমস্যা হলে আমাদের জানান; আমরা রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করব। কারিগরি ত্রুটি, নেটওয়ার্ক বা পেমেন্ট গেটওয়ের সমস্যায় সেবা সাময়িক ব্যাহত হতে পারে।
9Limitation of Liability
To the extent permitted by law, Khabar Chai is not directly liable for the quality or ingredients of the food, or for any mistake by a restaurant. However, if you face any problem, please let us know; we will contact the restaurant and try to resolve it. Service may be temporarily disrupted by technical faults, network issues or payment gateway problems.
১০শর্ত পরিবর্তন
আমরা প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করতে পারি। হালনাগাদের পর সাইট ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নিয়েছেন বলে ধরা হবে।
10Changes to These Terms
We may update these terms when necessary. If you continue to use the site after an update, you are deemed to have accepted the new terms.
১১প্রযোজ্য আইন
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
11Governing Law
These terms are governed by the prevailing laws of Bangladesh.
১২যোগাযোগ
প্রশ্ন বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন: ইমেইল: khabarchai.support@gmail.com
12Contact
For questions or complaints, contact us by email: khabarchai.support@gmail.com
